মহাপ্রভু শ্রী জগন্নাথের দর্শন ২৩ আগস্ট থেকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির খোলার তৎপরতা চলেছে। মন্দির কমিটি সূত্রের খবর,১৬ আগস্ট থেকে মন্দির খুললেও সব ভক্ত-দর্শনার্থীরা জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে পারবেন ২৩ আগস্ট থেকে। তবে করোনা বিধি-নিষেধ মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির কমিটি সূত্রে জানানো হয়েছে,১২ ও ১৩ আগস্ট শুধুমাত্র সেবকদের পরিবার দর্শনের সুযোগ পাবেন। অন্যদিকে পুরীর বাসিন্দাদের জন্য মন্দিরের দরজা খোলা হবে ১৬ আগস্ট। করোনা বিধি মেনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। শনি ও রবিবার দর্শন পর্ব বন্ধ থাকবে।

