krishna and janmastamiBreaking News Others 

শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি-জন্মাষ্টমী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশব্যাপী জন্মাষ্টমী পালনের তোড়জোড় চলছে। ঘরে ঘরে সেই তৎপরতা। ভগবান বাসুদেব ও দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভারতের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়ে থাকে।

পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলে থাকেন,ভগবান শ্রীকৃষ্ণের মর্ত্যের আবির্ভাব বিশেষ তাৎপর্য বহন করে। ভারতের বিভিন্ন প্রান্তে জন্মাষ্টমীর অনুষ্ঠানকে নন্দোৎসব হিসাবেও পালন করা হয়ে থাকে। এই উৎসব মথুরা,বৃন্দাবন ও মণিপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হয়। সমগ্র মানব জাতির আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ,এমনও বলা হয়ে থাকে।

বাংলা পঞ্জিকার মত অনুযায়ী শুভক্ষণ হিসাবে ধরা হয়েছে,১৭আগস্ট সকাল ৮টা ৫৭মিনিট । ধ্রবযোগ ১৮আগস্ট রাত ৮টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে এবং ১৮আগস্ট সকাল ৮টা ৪১ মিনিট থেকে ১৯ আগস্ট সকাল ৮টা ৫৯ পর্যন্ত চলবে। ধর্মীয় বিধান অনুসারে পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলে থাকেন, জন্মাষ্টমীর দিন শুভ কাজের সূচনা করা হয়। সাদা মিষ্টি ও দুধ-ক্ষীর নিবেদন করা হয়। অধর্মকে বিনাশ করে ধর্ম প্রতিস্থাপন করা হয়। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment