স্টাফ স্পেশাল ট্রেন পুজোয় চালানো নিয়ে দুশ্চিন্তা বেড়েছে রেলের

staff special train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পুজোর সময় ঠাকুর দেখার জন্য স্টাফ স্পেশাল ভরসা হয়ে উঠতে পারে, এই নিয়ে আশঙ্কা বেড়েছে রেলের।এমনই উদ্বেগের কথা ভেবে আগামী রবিবার থেকে বিজয়া দশমী পর্যন্ত স্টাফ স্পেশাল এবং বিভিন্ন স্টেশনের প্রবেশ ও প্রস্থানের পথে বাড়ানো হতে চলেছে নজরদারি। রেল সূত্রের খবর,সোনারপুর, ব্যান্ডেল ও লিলুয়া সহ বেশ কয়েকটি জায়গায় স্টাফ স্পেশাল ট্রেন নিয়ে নানা জটিলতা তৈরি হয়। পাশাপাশি কাঁচড়াপাড়া থেকে বজবজ স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেন নিয়ে সমস্যা তৈরি হয়। ট্রেন ভাঙচুর করা সহ মারধর করার মতো ঘটনা ঘটে বলেও অভিযোগ। এরপর স্টাফ স্পেশাল ট্রেন পুজোর সময় চালানো নিয়ে দুশ্চিন্তা বেড়েছে রেল কর্তা-ব্যক্তিদের

এক্ষেত্রে রেলের আরও বক্তব্য, হাওড়া ও শিয়ালদহ ডিভিশন দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করেন। গত ২২ মার্চ থেকে বন্ধ হয়ে রয়েছে রেল পরিষেবাও। একমাত্র স্পেশাল ট্রেন চলাচল করছে এই দুটি ডিভিশন দিয়ে। তবে আনলক পর্বে ট্রেন চলাচল শুরু হলেও লোকাল ট্রেন চলেনি। সাধারণ মানুষদের একমাত্র যাতায়াতের ভরসা বলতে লোকাল ট্রেন। বহু মানুষ বাস বা অন্য গাড়িতে যাতায়াত করলেও তা বেশ খরচ সাপেক্ষ। এক্ষেত্রে সময় খরচ হচ্ছে বলেও জানিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন মহল থেকে দাবিও উঠছে লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার জন্য। এর মধ্যে দুর্গোৎসব এসে যাওয়ায় কপালে ভাঁজ রেলের।
এক্ষেত্রে রেল আধিকারিকরা মনে করছেন, কলকাতা সহ নানা প্রান্তের প্রতিমা দর্শনের জন্য বহু মানুষ স্টাফ স্পেশালে উঠে যেতে পারেন। আর সেই অবস্থা সামাল দেওয়া না গেলে সংক্রমণের ঝুঁকি বাড়বে। স্টাফ স্পেশাল নিয়ে চিন্তায় দুই ডিভিশনের কর্তা-ব্যক্তিরা। জানা গিয়েছে,স্টাফ স্পেশাল নিয়ে বৈঠকে বসেছেন আরপিএফ ও জিআরপি। বৈঠকে উপস্থিত ছিলেন রেলের কমার্শিয়াল বিভাগের আধিকারিকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *