শিয়ালদহ শাখায় আরও স্টাফ স্পেশ্যাল ট্রেন

staff and special

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রোজই বিক্ষোভ বেড়ে চলেছে।বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিসও খুলে গিয়েছে। কর্মক্ষেত্র সচল হলেও নেই গণ-পরিবহন । প্রতিদিন স্টাফ স্পেশ্যাল ট্রেনে ভিড় বাড়ছে। এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালানোর বিষয়ে পূর্বের অবস্থানে অনড় রাজ্য।

এই অবস্থায় অফিসযাত্রীদের জন্য কিছুটা স্বস্তি। আজ থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা । রেল সূত্রের খবর, শিয়ালদহ শাখায় ৪০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে । এরপর সোমবার থেকে আরও বাড়ানো হবে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা । ৬০টি স্পেশ্যাল ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। এইসব ট্রেনগুলি চালু হলে মোট ট্রেনের সংখ্যা হবে সাড়ে তিনশোর মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *