special tramEntertainment Others Travel 

পুজোয় ট্রামে চড়ে ঠাকুর দেখার বিশেষ সুযোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেবী দুর্গার আগমনী বার্তা। দেবী প্রতিমা মণ্ডপে প্রতিষ্ঠিত হবেন। এবার পুজোয় ট্রামে চড়ে ঠাকুর দেখাও যাবে। সূত্রের খবর,সপ্তমী ও নবমীর দিনে দেখানো হবে ঠাকুর। এ বছর শারদ উৎসব সতর্ক ও সাবধানে পালন করতে নির্দেশ দিয়েছে প্রশাসন। বিষয়টি মাথায় রেখে ট্রামে চড়ে ঠাকুর দেখার বুকিং চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগম।

সপ্তমী ও নবমীতে ঠাকুর দেখাবে রাজ্য পরিবহন নিগম। সূত্রের আরও খবর, কলকাতার ট্রাম কোম্পানি আয়োজন করেছে এই ঠাকুর দেখানোর বন্দোবস্ত। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ কলকাতার বাছাই করা কিছু পুজো মন্ডপ দেখানোর ব্যবস্থা করেছে ট্রাম কোম্পানি। রাজ্য পরিবহন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম কলকাতার হেরিটেজ। শহরের রাজপথে মানুষের পছন্দের পরিবহণও ট্রাম। পুজো বছরে একবারই হয়ে থাকে। দেশের অন্যতম বড় এই কার্নিভালে যোগ দিতেও মানুষ অপেক্ষা করে থাকেন।

করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে উদ্বেগ রয়েছে। করোনা আবহ মেনেই ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছে।এক্ষেত্রে আরও জানা যায়, এসি ট্রামগুলিকেই স্যানিটাইজ করে ঠাকুর দেখানোর বন্দোবস্ত করানো হয়েছে।এসপ্ল্যানেড থেকে শুরু হবে ঠাকুর দেখানোর এই পরিকল্পনা। সকাল ১১ টায় শুরু হবে ট্রামযোগে এই সফর।এ বিষয়ে আরও জানা যায়, যে সব প্যান্ডেল পরিক্রমা করানো হবে সেই তালিকায় রয়েছে কাশী বোস লেন, হাতিবাগান সার্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রীন।

ট্রাম ছাড়বে এসপ্ল্যানেড থেকে তা পৌঁছাবে শ্যামবাজার পর্যন্ত। এরপর এসপ্ল্যানেড এসে গড়িয়াহাট ডিপো অবধি চলবে ট্রাম। ৫০০ টাকায় বুকিং করা যাবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগম এবং রাজ্য পরিবহন নিগমের ওয়েবসাইটে বুকিং করা যাচ্ছে পুজোর টিকিট। এসপ্ল্যানেড টার্মিনাস থেকেও এই টিকিট মিলবে।

Related posts

Leave a Comment