Students-4Education Others 

পড়ুয়াদের জন্য অভিভাবকদের কিছু গাইড-লাইন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা মহামারির আতঙ্ক গোটা বিশ্বে। দেশ সহ আমাদের রাজ্যেও এর ব্যাপক প্রভাব। এই অবস্থায় মহামারীর মধ্যে স্কুল-কলেজ বন্ধ। অনলাইন ক্লাস চলছে। রাজ্যের সর্বত্র তা পর্যাপ্ত নয়। পড়াশুনার প্রতি আগ্রহ ক্রমশ কমছে। এই আবহে ভিন্ন দিকে আসক্ত হয়ে পড়ার প্রবণতা বাড়ছে পড়ুয়াদের। কীভাবে পরিস্থিতি সামলানো যাবে তা বিশদে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে পড়ুয়াদের স্বার্থে অভিভাবকদের কিছু গাইড-লাইন দেওয়া হল।

(ক) এক্ষেত্রে বলুন কম, শুনুন বেশি। (খ) পড়ুয়াদের নিজস্ব সময় দেওয়া দরকার। (গ) পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করতে হবে। (ঘ) অনেক পড়ুয়া এই সময় স্কুল ও টিউশন ক্লাসগুলির প্রচেষ্টায় অনলাইন ক্লাস শুরু করেছে। এই ধরনের প্রযুক্তিতে কোনও সমস্যা হচ্ছে কিনা তা দেখতে হবে। (ঙ) বিষয়টি ভালভাবে বুঝতে সহায়তা করতে হবে। (চ) নতুন নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলতে অসুবিধে হচ্ছে কিনা তা দেখে নেওয়া দরকার। (ছ) পড়ুয়া ও ছাত্র-ছাত্রীদের মন খুলে সমস্যাগুলি বলার সুযোগ দেওয়া দরকার। (জ) এই সংক্রান্ত বিষয়গুলিতে পাশে থাকার আশ্বাস দেওয়ার প্রয়োজন রয়েছে। (ঝ) অনেক ক্ষেত্রে নির্দেশ নয়, অনুরোধ করার প্রয়োজন রয়েছে। (ঞ) মাঝে মধ্যে পড়ুয়াদের ইচ্ছের সঙ্গে তাল মেলানোর প্রয়োজন রয়েছে। (ট) শিশু-কিশোর বয়সটা স্বপ্ন দেখার, এক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে বিশদে আলোচনা করা উচিত। (ঠ) ইন্টারনেটের খারাপ দিকটা বোঝাতে চেষ্টা করুন। (ঢ) পড়ুয়াদের সৃজনশীল বা গঠনমূলক কাজে উৎসাহ দেওয়া দরকার।

Related posts

Leave a Comment