Medical StudentBreaking News Education 

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হয়ে আন্দোলনে পড়ুয়ারা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে রাজ্যপালের চিঠি আসার পরপরই অনেকেই উপাচার্যের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছেন।

উল্লেখ করা যায়, গত ৪ আগস্ট দুপুর ১টা নাগাদ প্রায় ২০০ ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হয়ে উপাচার্যের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

এবিষয়ে তাঁদের বক্তব্য “উপাচার্য খুব ভাল কাজ করছেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নতি করেছেন, একদল সুবিধাবাদী লোকের এতে ভীষণ অসুবিধা হচ্ছে তাই ওই সমস্ত লোকেরা উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে সরাতে চাইছেন”। তবে ছাত্র-ছাত্রীরা তা হতে দেবেন না বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment