Subhash Bhowmick-1Others Sports 

সুভাষ ভৌমিকের স্মরণসভা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুভাষ স্মরণ। সদ্য প্রয়াত হয়েছেন বাংলা তথা ভারতের প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক সুভাষ ভৌমিক। তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হল। পাশাপাশি প্রয়াত আইএফএ কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা আয়োজিত হয়েছে। আইএফএ দফতরে করোনা বিধি-নিষেধ মেনে ৫০ শতাংশ কর্মী এবং আধিকারিকদের উপস্থিতিতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ওই স্মরণসভায় দুই ফুটবল ব্যক্তিত্বের স্মৃতিচারণ করলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব জয়দীপ মুখোপাধ্যায় ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য ব্যক্তিত্বরা।

Related posts

Leave a Comment