প্রয়াত প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরি

Sudarshan Roychowdhury-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শ্রীরামপুরের প্রাক্তন সিপিএম সাংসদ সুদর্শন রায়চৌধুরি (৭৫) প্রয়াত হলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, হুগলির কোন্নগরের বাসিন্দা সুদর্শনবাবু উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনী সিপিএমের হুগলি জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ ও ১৯৯১ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০০৬ সালে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে উচ্চশিক্ষা মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। রাজ্য মন্ত্রিসভায় ২০০৬-১১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সিপিএমের জেলা সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাজ্য কমিটির সদস্যও ছিলেন আজীবন। শ্রীরামপুর কলেজে শিক্ষকতাও করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *