helium balloonOthers Technology 

হিলিয়াম বেলুনের সাহায্যে নজরদারি প্রশাসনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুরু হল হুগলির কন্টেইনমেন্ট জোন গুলিতে হিলিয়াম বেলুনের সাহায্যে নজরদারি। সূত্রের খবর, এই বেলুনগুলি ডানকুনি, কোন্ননগর, শ্রীরামপুর, এবং চুঁচুড়াতেও প্রশাসনের পক্ষ থেকে ওড়ানো হয়েছে। জেলাশাসক সূত্রের খবর, বেলুনগুলি সাধারণত ১০০-২০০মিটার উঁচুতে উড়তে পারে।এই বেলুনের মধ্যে অত্যাধুনিক ক্যামেরা সংযুক্ত করা রয়েছে।এর ফলে বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালানো সম্ভব হচ্ছে। জেলাশাসকের পরিকল্পনা মতোই লকডাউন পরিস্থিতিতে নজরদারি করার জন্য এই বেলুন ওড়ানোর বন্দোবস্ত করা হয়েছে।

Related posts

Leave a Comment