জন্মদিন উপেক্ষা করেই করোনা মোকাবিলায় আইএম বিজয়ন

im vijayan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জন্মদিনেও করোনা যুদ্ধে ব্যস্ত বিজয়ন।৫১ বছরে পূর্ণ করলেন প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন। অন্য বছর এই সময় পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। তবে এ বছর ভিন্ন পরিস্থিতি। তাই সারাদিন কাজেই ব্যস্ত থাকলেন কালো হরিণ।জন্মদিনের আনন্দ বাদ দিয়ে রাজ্যে করোনা মোকাবিলায় মানুষের সেবায় সামিল করলেন নিজেকে। একদা ভারতীয় ফুটবলে মাঠ কাঁপানো এই ফুটবলার কঠিন সময়ে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোই কর্তব্য বলে মনে করেছেন।এ বিষয়ে তিনি জানিয়েছেন, রাজ্যবাসী কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে। এই পরিস্থিতিতে তাঁদের পাশে থাকাও আমার কর্তব্য।উল্লেখ্য, তিনি বর্তমানে ত্রিচুর পুলিশের সি আই। তাই ত্রিচুর করোনা মুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য।সূত্রের খবর,আই এম বিজয়নের বাড়ি ত্রিচুর থেকে ৩কিলোমিটার দূরে কৈলাশতুপুরমে।সেখানেই অভাবের মধ্যে বিজয়নের শৈশব কেটেছে।জানা যায়, এক সময়ে তিনি ত্রিচুর স্টেশনে মালবাহকের কাজও করেছেন।ছোটবেলা থেকেই ভালবাসতেন ফুটবল। কোচ চাটুনির হাত ধরেই তাঁর ফুটবল জীবন শুরুহয়েছিল।খেলেছেন ভারতের অনেক নামিদামি ক্লাবেও।কলকাতা ময়দানেও অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন।এমনকী ভারতীয় ফুটবল দলেও তিনি ছিলেন নিয়মিত সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *