স্বামীজি ও ভারতের আত্মদর্শন

swamiji and india

অধ্যাত্মজীবন বিষয়ে ভারতই বিশ্বের শ্রেষ্ঠ । অনেকেই বলে থাকেন,ভারতকে জানলেই বিশ্ব ও বিশ্বাত্মাকে জানা যায়। ভারতবর্ষে “মহামানবের সাগরতীরে” অতি প্রাচীনকাল থেকেই চিন্তন ভারতাত্মার মহতী বাণী প্রচারিত হয়ে আসছে। বিশ্বপ্রেম ও ঐক্যের সন্ধান দিয়ে আসছে ভারত। পুণ্যভূমি এই ভারতবর্ষ। যার গৌরবময় প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি। স্বামী বিবেকানন্দ বলেছেন,”জোর করে সংস্কারের চেষ্টার ফল এই যে,তাতে সংস্কার বা উন্নতির গতি রোধ হয়। কাউকে বলো না “তুমি মন্দ” বরং তাঁকে বলো “তুমি ভালোই আছো,আরও ভালো হও।” ভারতের আত্মদর্শনের বিষয়টি অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন স্বামীজি। তাঁর মুখে শোনা গিয়েছে,”পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই। আগে চলো! আমাদের চাই অনন্ত শক্তি,অফুরন্ত উৎসাহ,সীমাহীন সাহস,অসীম ধৈর্য, তবেই আমরা বড় বড় কাজ করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *