রাজ্যে নয়া মেডিক্যাল কলেজ- বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা

Swasthya Bhawan-5

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে ৬টি নতুন মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, এই সব প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের জন্য প্রায় ১৪৬৮টি পদ তৈরি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ওই সব পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও খবর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখন রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে ১৯টি। তার সঙ্গে নতুন ৬টি যুক্ত হলে সংখ্যাটি দাঁড়াবে ২৫।

সূত্রের আরও খবর, আরামবাগ, তমলুক, বারাসত, ঝাড়গ্রাম ও উলুবেড়িয়ায় মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত পূর্বেই গ্রহণ করেছিল রাজ্য প্রশাসন। পরবর্তীতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সংযোজিত হয়। এক্ষেত্রে আরও জানা যায়, প্রতিটি নতুন মেডিক্যাল কলেজে ১০০ আসন থাকবে পড়ুয়াদের জন্য। রাজ্যে প্রশাসনের এই পদক্ষেপে আরও বেশি মাত্রায় মেডিক্যাল শিক্ষার প্রসার ঘটবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের ভিন রাজ্যে বা অন্যত্র পড়তে যেতে হবে না।

স্বাস্থ্য দফতরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব মেডিক্যাল কলেজে অধ্যক্ষ, সুপারের পদে ১ জন, অধ্যাপক পদে ৬ জন, সহযোগী অধ্যাপকের পদে ২০ জন ও সহকারী অধ্যাপকের পদে ২৬ জনকে নিয়োগ করা হবে। আবার আরএমও বা আবাসিক মেডিক্যাল অফিসার, সহকারী সুপার, স্টোর কিপার, অ্যাকাউন্টস অফিসার, গাড়ি চালক, সাফাইকর্মী ও ডোম-সহ প্রায় ২২ ধরনের পদে নিয়োগ করা হবে ১৪৬৮ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *