টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মরুশহরেই হবে বিশ্বকাপ, জানাল সৌরভ। ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত ছিল পূর্বেই। এরপর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেকের স্বাস্থ্যের কথা চিন্তা করার পর বোর্ড আইসিসি-কে জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হোক। সূত্রের খবর, এ বিষয়ে তিনি আরও জানান, সরকারিভাবে আমরা আইসিসি-কে জানিয়েছি, প্রয়োজনে সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থাকছে ভারতীয় বোর্ডের হাতেই। অন্যদিকে আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে কি না, তা নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এ বিষয়ে তাঁর বক্তব্য, সূচি নিয়ে কয়েকদিনের মধ্যেই আলোচনা হবে।

