তৃতীয় দফায় ভোটারদের মন জয়ে রবিবাসরীয় প্রচারে ঝড়
তৃতীয় দফার শেষ রবিবাসরীয় প্রচারে সব দলই আসরে । আজ ৫টি সভা রয়েছে তৃণমূল নেত্রীর। খানাকুলে বিজেপির প্রচারে যোগী আদিত্যনাথ। রাজপথে নামছেন বামেরাও।
তৃতীয় দফার শেষ রবিবাসরীয় প্রচারে সব দলই আসরে । আজ ৫টি সভা রয়েছে তৃণমূল নেত্রীর। খানাকুলে বিজেপির প্রচারে যোগী আদিত্যনাথ। রাজপথে নামছেন বামেরাও।
দক্ষিণ চব্বিশ পরগণায় গড় রক্ষায় মরিয়া তৃণমূল নেত্রী। কুলপিতে নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে বিঁধলেন মেরুকরণ নিয়ে। প্রাকৃতিক দুর্যোগে তাঁর তৎপরতার প্রসঙ্গও তুললেন।
বাংলা ‘সন্ত্রাসমুক্ত’ হবে বিজেপি এলে। হুগলির পুরশুড়ায় রোড শোয়ে সামিল হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রায় ৪ কিলোমিটার রাস্তা রোড শো করলেন তিনি।
দুই দফা মিলিয়ে ৬০ এ ৫০ পাকা, দিদিকে হারিয়ে বাংলায় ২ মে আচ্ছে দিন আসছে বলে জানিয়েছেন অমিত শাহ। মমতাকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নন্দীগ্রামের কর্মীদের এক মাসের কঠিন টাস্ক মমতার। কাল নন্দীগ্রামে ভোট ছিল তৃণমূল নেত্রীর। ওই কেন্দ্রে তিনি প্রাথী। প্রতিদ্বন্দ্বীর নাম শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের সভায় সরব হলেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টাকা বিলোচ্ছে বলেও অভিযোগ করলেন তিনি। নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গ্রামে গ্রামে সন্ত্রাস চালানোর অভিযোগও করলেন।
সব দলেরই পাখির চোখ নন্দীগ্রাম। আজ নির্বাচনী প্রচারের শেষদিনে মরিয়া মমতা-অমিত-শুভেন্দু-মিঠুন।
সম্মুখ-সমরে সব পক্ষই । শেষ দিনের প্রচার কর্মসূচী ঘিরে সরগরম গোটা নন্দীগ্রাম বিধানসভা এলাকা।
“আমিই থাকব-মমতা বেগম উড়ে চলে যাবেন”,মন্তব্য নন্দীগ্রামের বিজেপি প্রাথী শুভেন্দু অধিকারীর।
শুভেন্দুর নিশানায় নন্দীগ্রামেপ্রতিপক্ষ প্রাথী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলেই নন্দীগ্রামে ভোটের প্রচার শেষ হচ্ছে।
আজ নন্দীগ্রামে যোগী আদিত্যনাথ। বাংলায় নির্বাচনী প্রচারে আসার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা । এরপর শুরু হবে বাংলার বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ।
পাথরপ্রতিমায় নির্বাচনী প্রচারে আইএসএফ-কে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টায় তাঁর ২ জেলা ও চার জনসভা রয়েছে। এটাই তৃণমূল নেত্রীর প্রচার কর্মসূচি । প্রথমটি পাথরপ্রতিমার কলেজ মাঠে।