পূর্ব মেদিনীপুর জেলায় ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা প্রশাসনের
বুধবার “যশ” এর সঙ্গে রয়েছে ভরা কোটালও। এ বিষয়ে দিঘা-মন্দারমণিতে সতর্ক বার্তা দিয়েছে প্রশাসন।
পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যে এন ডি আর এফ ও এস ডি আর এফ পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণিঝড় “যশ”আছড়ে পড়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় । এই আবহে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে চলেছে জোরদার নজরদারি।
