বঙ্গ থেকে বিলুপ্ত হচ্ছে প্রাচীন বাদাই গান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক সময় খুবই জনপ্রিয় ছিল বাদাই গান। আজ তা হারিয়ে যেতে বসেছে। সেই হারিয়ে যাওয়া দিন খানিকটা হলেও বজায় রেখেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পিপলন গ্রাম। বর্ধমান জেলায় এই গানের এক সময় প্রসার ছিল। বাংলা থেকে এই গান এখন বিলুপ্ত হয়ে গিয়েছে বললেই চলে। বাদাই নামক লোকগানের ওপর নির্ভর করে বহু মানুষ বিনোদনে ডুবে থাকতো।
স্থানীয় সূত্রের খবর, বঙ্গে বিলুপ্তপ্রায় লোকগানগুলির মধ্যে অন্যতম হল এই বাদাই গান।মূলত ধান রোয়া বা বোনার কাজ শেষ হলে বাদাই গান শুরু হত। জন্মাষ্টমীর সময় থেকেই বাদাই গানের চর্চা চলতো। বিভিন্ন পালা- পার্বনে এই গানের চল ছিল। গ্রামীণ অঞ্চলে বিভিন্ন পার্বনকে সামনে রেখে বাদাই গানের আসর বসে থাকে। তবে হারিয়ে যেতে বসেছে বাদাই গানের সুর ও ছন্দ। তা কোনও রকমে টিকিয়ে রেখেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পিপলন গ্রাম।

