নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের আবিষ্কার ‘মাইক্রো-রোবট’

Micro Robot

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্ষুদ্রাতিক্ষুদ্র এক মাইক্রো-রোবট তৈরি করলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সূত্রের খবর, এটি একটি অদৃশ্য রোবট। যা খালি চোখে ধরাই পড়ে না। জানা গিয়েছে, একটি মাত্র চুলের যতটা প্রস্থ, এটি ঠিক ততটাই। অন্যদিকে এই রোবট ক্ষুদ্র হলেও চার পায়ে অনায়াসে হাঁটতে পারে। এমনকী লেসারের সাহায্যে রোবটের সামনের ও পিছনের পা চালনা করা যায়। চিকিৎসার ক্ষেত্রে এই রোবট বিশেষ উপযোগী হয়ে উঠতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এক্ষেত্রে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে ক্যান্সার কোষদের নষ্ট করতে এই রোবট বিশেষ কার্যকরী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *