বেড়েছে ভারতের রফতানি
বাড়ল রফতানি। সূত্রের খবর, জুনে ৪৭.৩৪ শতাংশ বেড়েছে ভারতের রফতানি। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, এ সময়ে তা হয়েছে ৩২৪৬ কোটি ডলার। উল্লেখ করা যায়, গত বছর ছিল ২২০০ কোটি ডলার।
বাড়ল রফতানি। সূত্রের খবর, জুনে ৪৭.৩৪ শতাংশ বেড়েছে ভারতের রফতানি। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, এ সময়ে তা হয়েছে ৩২৪৬ কোটি ডলার। উল্লেখ করা যায়, গত বছর ছিল ২২০০ কোটি ডলার।
সর্বকালীন উচ্চতা থেকে সামান্য নেমে গেল ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী এ বিষয়ে জানা গিয়েছে, গত ১৮ জুন শেষ হওয়া সপ্তাহে ওই ভাণ্ডার ৪১৪.৮ কোটি ডলার কমে ৬০,৩৯৩.৩ কোটি ডলার হয়েছে।
টোকিও অলিম্পিক্সের জন্য ঘোষিত হল ভারতীয় মহিলা হকি দল। ১৬ সদস্য বিশিষ্ট এই দলে ৮ জন নতুন মুখ। এছাড়া বাকি ৮ জন ছিলেন রিও অলিম্পিক্সের দলেও।
করোনা পরিস্থিতির জেরে গত আর্থিক বছরে সঙ্কোচনের খাদে পড়ে ভারতীয় অর্থনীতি। দেশের অর্থ-ব্যবস্থাকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য ‘মেরামতি ও প্রস্তুতি’-তে নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
নতুন শিখরে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার। সূত্রের খবর, এই প্রথম ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৬০ হাজার কোটি ডলার অতিক্রম করল।
জি-৭ গোষ্ঠীর দেশগুলির মধ্যে হওয়া কর্পোরেট কর সংক্রান্ত চুক্তির সুবিধা পাওয়ার সম্ভাবনা ভারতের।
কাতারের বিরুদ্ধে ৭৩ মিনিট ১০ জনে লড়াই করেও পরাজিত হল ভারত। জয়ের আশা পূরণ হল না সুনীল ছেত্রীদের। দোহায় বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতকে ১-০ ফলাফলে পরাজিত করল কাতার।
৪০ বছরে প্রথম সঙ্কোচন জিডিপি-র। সূত্রের খবর, করোনার জেরবার পরিস্থিতিতে অর্থনীতি ধাক্কা খাবে, এমনই আশঙ্কা ছিল। গত ২০২০-২১ অর্থবর্ষে ভারতের জিডিপি সঙ্কুচিত হয় ৭.৩ শতাংশ।
ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার গত ১৪ মে শেষ হওয়া সপ্তাহে ৫৬.৩ কোটি ডলার বেড়ে সর্বকালীন রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তা হয়েছে ৫৯,০০২.৮ কোটি ডলার।
ভারতকে ঋণ। সূত্রের খবর, গত বছরে ভারতে ১৩টি প্রকল্পে ৩৯২ কোটি ডলার বা প্রায় ২৯ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কথা জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।