জনপ্রিয় কার্টুন চরিত্র “ডোনাল্ড ডাক”
১৯৩৪ সালের ৯ জুনের ঘটনা। ওয়াল্ট ডিজনির জনপ্রিয় কার্টুন চরিত্র “ডোনাল্ড ডাক”-এর আত্মপ্রকাশ ঘটেছিল “দা ওয়াইজ লিটন হেন” নামে ৭ মিনিটের ছবিতে।
১৯৩৪ সালের ৯ জুনের ঘটনা। ওয়াল্ট ডিজনির জনপ্রিয় কার্টুন চরিত্র “ডোনাল্ড ডাক”-এর আত্মপ্রকাশ ঘটেছিল “দা ওয়াইজ লিটন হেন” নামে ৭ মিনিটের ছবিতে।
১৯০০ সালের ৯ জুন। বিরসা মুন্ডা প্রয়াত হয়েছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহের নেতা তিনি। এই বিদ্রোহের জেরে বিরসা সহ তাঁর বহু সঙ্গী গ্রেফতার হয়েছিলেন। বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়েছিল।
নাট্যকার ও পরিচালক হাবিব তনভির আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ২০০৯ সালের ৮ জুন তাঁর প্রয়াণ দিবস। ভারতীয় নাট্যকলার এক প্রবাদপুরুষ ছিলেন তিনি। ভোপালে তিনি প্রয়াত হয়েছিলেন। ১৯৮৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ১৯৬৯ সালে সঙ্গীত নাটক একাডেমি সম্মান পেয়েছিলেন।
আত্মহত্যার মতো ঘটনার প্রবণতা বাড়ছে। দেশে এই ধরণের ঘটনা ঘিরে জোর চর্চাও চলেছে। কেন এই ধরণের ঘটনা আকছার ঘটছে, তা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন। একটি পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে,ভারতে দৈনিক ৩০০-র বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। এক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলছেন,চাওয়া ও পাওয়ার মধ্যে মাত্রাজ্ঞান ও বাস্তববোধ না থাকলে হতাশায় ডুবে যাওয়া স্বাভাবিক। তা থেকেই মূলত এই ধরণের আশঙ্কা তৈরি হয়।
আজকের দিনে চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ প্রয়াত হয়েছিলেন। ২০১৩ সালের ৩০ মে তাঁর প্রয়াণ দিবস। ১৯৯৪ সালে তাঁর “উনিশে এপ্রিল” ছবিটি মুক্তি পেয়েছিল। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে “দহন”,”অসুখ”,”উৎসব”,”চোখের বালি”,” উৎসব” প্রভৃতি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১২৩তম জন্মবার্ষিকীতে পশ্চিমবঙ্গ সহ ভারত ও বাংলাদেশে স্মরণ-শ্রদ্ধাঞ্জলি পর্ব চলেছে। পাশাপাশি এ বছর পূর্ণ হল তাঁর কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষও। নিপীড়িত ও মানবতার কবি হিসেবেও পরিচিত তিনি। সমাজের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর কলম কথা বলেছে।
তপেন চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। আজকের দিনে তিনি প্রয়াত হন। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের “সন্দেশ” পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে “গুপী” চরিত্রে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় হয়েছিলেন।
তপেন চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। আজকের দিনে তিনি প্রয়াত হন। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের “সন্দেশ” পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে “গুপী” চরিত্রে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় হয়েছিলেন। তাঁর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।
১৯০৪ সালের ২১ মে-র ঘটনা। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল আসোসিয়েশন বা ফিফা গঠিত হয়েছিল। বর্তমানে ২১১টি জাতীয় সংস্থা ফিফার সদস্য দেশ। এর সদর দফতর অবস্থিত সুইজারল্যান্ডের জুরিখ শহরে।
১৯৯১সালের ২১ মে। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হয়েছিলেন। মাত্র ৪০ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে দায়িত্বভার গ্রহণ করেন। আত্মঘাতী মানব বোমার আঘাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল।