মানবতার কবি : ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষ

najrul and bidrohi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১২৩তম জন্মবার্ষিকীতে পশ্চিমবঙ্গ সহ ভারত ও বাংলাদেশে স্মরণ-শ্রদ্ধাঞ্জলি পর্ব চলেছে। পাশাপাশি এ বছর পূর্ণ হল তাঁর কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষও। নিপীড়িত ও মানবতার কবি হিসেবেও পরিচিত তিনি। সমাজের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর কলম কথা বলেছে।
নির্ভীক চিত্তে কুসংস্কার, ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। আপসহীন থেকেছেন । লোভ ও খ্যাতির মোহ তাঁকে কখনও বিচলিত করেনি। মাথা নত করতে দেখা যায়নি তাঁকে। কারা নির্যাতনেও আদর্শ থেকে সরে আসেননি। অন্যদিকে অজস্র গানে তিনি সমৃদ্ধ করে গিয়েছেন বাংলার সঙ্গীত জগৎকে। প্রবর্তন করেছেন বাংলা গজল। বিদ্রোহী কবির জীবন ছিল ঘটনাবহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *