হিন্দিতে লেখা উপন্যাস পেল সর্বোচ্চ স্বীকৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাহিত্য সৃষ্টির জন্য সর্বোচ্চ স্বীকৃতি। আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন সাহিত্যিক গীতাঞ্জলি শ্রী। তাঁর হিন্দি উপন্যাস “টম্ব অফ স্যান্ড” (Tomb of Sand’)-র জন্য তিনি এই পুরস্কারে সম্মানিত। এই প্রথম কোনও ভারতীয় ভাষায় লেখা সাহিত্য কীর্তির জন্য বুকার সম্মান পেয়েছেন তিনি। ৮০ বছর বয়সী মহিলার জীবনের কথা বলা হয়েছে বইটিতে। বুকার পুরস্কারের বিচারকরা বইটির প্রশংসাও করেছেন ৷
উল্লেখ করা যায়, তাঁর লেখা হিন্দি উপন্যাসটি ২০১৮ সালে প্রথম প্রকাশ পায়। ইংল্যান্ডে প্রকাশিত প্রথম ইংরাজি বই ৷ অ্যাক্সিস প্রেসে ২০২১ সালে আগস্ট মাসে তা প্রকাশিত হয়েছিল। পুরস্কার প্রাপ্তির পর তাঁর প্রতিক্রিয়া,”আমি কখনও বুকারের কথা ভাবিনি, আমি ভাবিনি কখনও পারব ৷ আমি অভিভূত, খুশি, সম্মানিত”। আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি।

