weather and 23 september Breaking News Others 

আবহাওয়া বার্তা

দেশের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হয়ে চলেছে। দুর্গাপুজোর মুখে বৃষ্টি মানুষের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটিয়ে চলেছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে,২২সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে ২৬ তারিখ পর্যন্ত। পাশাপাশি অরুণাচল প্রদেশে ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Read More
22 september and weather Breaking News Others 

আজ আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে ৷ তবে উত্তর ও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই মুহূর্তে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে।

Read More
21 september and weather Breaking News Others 

আবহাওয়ার খবর

দেশ থেকে বর্ষার বিদায় পর্ব। আবহাওয়া দফতর সূত্রের খবর,দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস। অক্টোবরের মাঝামাঝি বর্ষা বিদায় নেবে বঙ্গ থেকেও এমনও ইঙ্গিত। এবার অক্টোবরের শুরুতেই দুর্গাপুজোর শুরু। পুজোর সময় বাংলায় বৃষ্টি হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Read More
20 september and weather Breaking News Others 

আবহাওয়া বার্তা

নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে। ওড়িশা অভিমুখী এই প্রবাহ। এর জেরে ভারী অথবা মাঝারি বৃষ্টির ইঙ্গিত। নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা অভিমুখী থাকায় বঙ্গে বৃষ্টির আশঙ্কা অনেক কম ৷ এই মুহূর্তে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

Read More
19 september and weather Breaking News Others 

আবহাওয়ার খবর

আবারও নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগর উপকূলে। আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের জেরে ওড়িশার বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Read More
weather and 17 september Breaking News Others 

আজ আবহাওয়া

বিশ্বকর্মা পুজোয় দুর্যোগ। নতুন ঘূর্ণাবর্তের প্রভাব বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির ঘনঘটা। রাজ্যের বেশ কিছু জেলায় আকাশের মুখ ভার। মাঝে মাঝে মেঘের গর্জনও রয়েছে। বাঙালির কাছে বিশ্বকর্মা-র একটা অন্য অনুভূতি। এই পুজো থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি-পর্ব শুরু হয় ।

Read More
weather and 16 september Breaking News Others 

আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ৷ এ বিষয়ে আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ হয়ে ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা।

Read More
weather and 15 september Breaking News Others 

নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। কলকাতায় শুরু হয় বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read More
rain and 13 september Breaking News Others 

দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি

আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া সহ বীরভূম জেলায় এই বৃষ্টিপাত হবে। আগামীকাল বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

Read More
weather report Breaking News Others 

আবহাওয়ার খবর

আবহাওয়া দফতর সূত্রের খবর,রাজ্যে জারি হয়েছে হলুদ সর্তকতা। এক্ষেত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি করে আরও জানানো হয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

Read More