জীবাণুমুক্ত করতে হাতে-কলমে পাঠ বিজ্ঞান মঞ্চের
স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না বাজারে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেলেও, ব্যবহারের পদ্ধতি অনেকেরই অজানা। এবার আসরে নামল বিজ্ঞান মঞ্চ। করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে সন্তোষপুর অ্যাভিনিউয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কর্মশালা করে বিজ্ঞান মঞ্চ।
