নজরকাড়া কেন্দ্র : শিবপুর বিধানসভা
একদিকে অভিনেতা রুদ্রনীল। অন্যদিকে শিশু চিকিৎসক রানা চ্যাটার্জী। এবার জমজমাট লড়াই ১৭২ শিবপুর বিধানসভায়। ইতিমধ্যেই নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে হাওড়ার এই বিধানসভা আসনটি। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের একটি অন্যতম বিধানসভা শিবপুর কেন্দ্রটি। শুরুতেই জানিয়ে রাখি এই কেন্দ্রটিতে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তেওয়ারি জয়ী হয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯২,৩৭২টি। অন্যদিকে…

