gramin bank Breaking News Others 

আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তকরণ

আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির সংযুক্তকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর,কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী,বিভিন্ন রাজ্য মিলিয়ে এই প্রক্রিয়ায় মোট ১৫টি আঞ্চলিকগ্রামীণ ব্যাঙ্ক একত্রিত করা হবে। সেই তালিকার মধ্যে রয়েছে ,পশ্চিমবঙ্গ,বিহার,ওড়িশা, উত্তরপ্রদেশ,অন্ধ্রপ্রদেশ,মধ্যপ্রদেশ,গুজরাট,মহারাষ্ট্র,রাজস্থান,জম্মু-কাশ্মীর প্রভৃতি রাজ্যগুলি। এক্ষেত্রে আরও জানা যায়,পশ্চিমবঙ্গ,উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের ৩টি করে ব্যাঙ্ক সংযুক্ত করা হবে। অন্যান্য রাজ্যগুলিতে ২টি করে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক সংযুক্তকরণ হবে। সূত্রের আরও খবর,সরকারি বিবৃতিতে জানানো হয়েছে,গ্রামীণ ও আঞ্চলিক ব্যাঙ্কগুলির একত্রীকরণের জন্য নাবার্ডের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। এই সংযুক্তকরণ প্রক্রিয়া শেষ হলে দেশে গ্রামীণ আঞ্চলিক ব্যাঙ্কের সংখ্যা দাঁড়াবে ৪৩ থেকে ২৮টি । এ বিষয়ে আরও…

Read More
east midnapur flood Others 

বন্যা কবলে জেলা : পরিদর্শনে মমতা-সুকান্ত

বন্যা দুর্গত রাজ্যের বিভিন্ন জেলার একাংশ। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ডিভিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাঁকুড়া,পূর্ব বর্ধমান,হুগলি সহ হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পাশাপাশি অন্যান্য বাঁধ থেকে জল ছাড়ার প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায়। রীতিমতো বন্যার কবলে দক্ষিণবঙ্গের ১২টি জেলা। এই মুহূর্তে দুর্গত মানুষের সংখ্যা বলা হচ্ছে প্রায় ৪৫ লক্ষের কাছাকাছি। একটানা বৃষ্টির জেরে এবং দুর্যোগে বন্যা জনিত পরিস্থিতিতে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু এলাকা জলমগ্ন এবং একাধিক ব্লক বিচ্ছিন্ন বলে জানা যায়। বন্যা পরিস্থিতির উপর নজর…

Read More
election and bengal Breaking News Others Politics 

বঙ্গ রাজনীতির রঙ্গ শুরু !

বঙ্গের ভোট রাজনীতি শুরু। লোকসভা-২০২৪ দিনক্ষণ ঘোষণা বাকি। তবে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির রঙ্গ শুরু হয়ে গিয়েছে। প্রার্থী ঘোষণা সব দলের এখনও হয়নি। কোনও দল আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ভোটের মুখে সিএএ লাগু হওয়ায় খুশি মতুয়াদের একাংশ। শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। মুসলিম নাগরিকদের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ। প্রার্থী হতে না পেরে আক্ষেপের সুরও শোনা যাচ্ছে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। রং-তুলির টান পড়ছে দেওয়ালে দেওয়ালে। বিষ্ণুপুর(এসসি)লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। সেখানে বিজেপি-র প্রার্থী সৌমিত্র খাঁ। বুঝতেই পারছেন রাজনীতির লড়াইটা কোথায় পৌঁছে গিয়েছে ।

Read More
ganggasagar Entertainment Others Travel 

দেশের অন্যতম সেরা গঙ্গাসাগর মেলা

গঙ্গাসাগরে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে পুণ্যস্নানে জনপ্লাবন। গঙ্গাসাগর মেলায় এ বছর পূর্ণ্যাথী সংখ্যা ১কোটি অতিক্রম করেছে বলে খবর। যা সর্বকালীন রেকর্ড বলা হচ্ছে। গঙ্গাসাগর মেলার প্রাচীন ঐতিহ্য রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এটি। কপিলমুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মেলা বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। গঙ্গা নদী বা হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয়ে থাকে গঙ্গাসাগর। বাংলার তীর্থভূমি হিসেবে পরিচয় বহন করে আসছে। আবার মেলাভূমিরও রূপ নিয়েছে। দুয়ের মেলবন্ধনে গঙ্গাসাগর-মেলা। উল্লেখ করা যায়, সাগরদ্বীপের দক্ষিণপ্রান্তে হুগলি নদী বা গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে মিলেছে। সাগরদ্বীপ হল- বঙ্গোপসাগরের মহাদেশীয় অবস্থানের একটি দ্বীপ। কলকাতা শহরের ১০০ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাসাগর।

Read More
wb joint result Breaking News Education Others 

রাজ্য জয়েন্টের ফল প্রকাশ : দেখুন একঝলক

প্রকাশ হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় এই ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রায় ৮১ হাজার পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন। জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে,আইসিএসই ও সিবিএসসি পড়ুয়াদের কথা বিবেচনা করে ফল প্রকাশ করা হয়েছে। আগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে কাউন্সেলিং। উল্লেখ করা যায়,এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। ছিল। প্রায় ৮১ হাজার পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন।

Read More
darjelling and travel Breaking News Others Travel 

পর্যটন কেন্দ্রে কড়াকড়ি শিথিল করেছে রাজ্য পর্যটন দফতর

প্রয়োজন হবে না আরটিপিসিআর রিপোর্ট। সহজ শর্ত মেনে চললেই যাওয়া যাবে দিঘা,দার্জিলিং সহ
রাজের পর্যটন কেন্দ্রগুলিতে। প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি কমানো হয়েছে। সূত্রের খবর,তারাপীঠ, দিঘা, বকখালি সহ উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে না। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্যপর্যটন দফতর ৷

Read More
hs examination and order Education Others 

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ ও শিক্ষা সংসদের পরিকল্পনা

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ ও শিক্ষা সংসদের পরিকল্পনা গ্রহণ করতে চলেছে বলে খবর। মাধ্যমিকে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা। মাধ্যমিকে কীভাবে প্রশ্ন হবে সে সম্পর্কে পর্ষদের পরিকল্পনা রয়েছে।

Read More
bidhansabha and parisad Breaking News Others Politics 

পশ্চিমবঙ্গে ফের ফিরতে চলেছে বিধানপরিষদ

৫০ বছর পর পশ্চিমবঙ্গে ফের বিধান পরিষদ। পশ্চিমবঙ্গে আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় আসীন মমতা বন্দোপাধ্যায়। উল্লেখ করা যায়,দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকে রাজ্যে বিধান পরিষদ গঠনের প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। প্রায় ৫০ বছর পর আবারও ফিরতে চলেছে বিধান পরিষদ।

Read More