দেশের অন্যতম সেরা গঙ্গাসাগর মেলা

ganggasagar

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি :গঙ্গাসাগরে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে পুণ্যস্নানে জনপ্লাবন। গঙ্গাসাগর মেলায় এ বছর পূর্ণ্যাথী সংখ্যা ১কোটি অতিক্রম করেছে বলে খবর। যা সর্বকালীন রেকর্ড বলা হচ্ছে। গঙ্গাসাগর মেলার প্রাচীন ঐতিহ্য রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এটি। কপিলমুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মেলা বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। গঙ্গা নদী বা হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয়ে থাকে গঙ্গাসাগর। বাংলার তীর্থভূমি হিসেবে পরিচয় বহন করে আসছে। আবার মেলাভূমিরও রূপ নিয়েছে। দুয়ের মেলবন্ধনে গঙ্গাসাগর-মেলা। উল্লেখ করা যায়, সাগরদ্বীপের দক্ষিণপ্রান্তে হুগলি নদী বা গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে মিলেছে। সাগরদ্বীপ হল- বঙ্গোপসাগরের মহাদেশীয় অবস্থানের একটি দ্বীপ। কলকাতা শহরের ১০০ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাসাগর। স্থানীয়ভাবে কথিত রয়েছে,গঙ্গানদীর মর্ত্যে প্রত্যাবর্তন এবং সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাঁথা ঘিরে এই তীর্থস্থান। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা হিসেবে পরিচয় বহন করে। কুম্ভমেলার পরই এই মেলাকে ধরা হয়ে থাকে। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্রটিতে প্রতিবছর মকর সংক্রান্তির দিন তীর্থস্নান করতে আসেন অগণিত মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ও বিহার-উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্য থেকেও অবাঙালি পুণ্যার্থীদের ভিড় দেখা যায়। দেশের অন্যতম সেরা মেলা হল গঙ্গাসাগর মেলা। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *