সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হলেন সৌমিতৃষা! কিন্তু কেন?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা রায়। ছোট পর্দার ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সৌমীতৃষাকে প্রশ্ন করা হয়, ছোট পর্দার মত বড় পর্দায় খ্যাতি না পেলে কেমন লাগবে? উত্তরে তিনি বলেন, “ছোট পর্দায় আমার মত স্টার কেউ হতে পারবে কিনা সন্দেহ আছে। এখনও যখন ভারতলক্ষ্মী স্টুডিওতে যাই, গার্ড দাদা বলেন আমার সঙ্গে দেখা করতে লোক আসে। প্রতিদিন ৫০-৬০ জন স্টুডিওর বাইরে অপেক্ষা করে।”

এই সাক্ষাৎকারের শিরোনাম হয়, “ছোট পর্দায় আমার মত স্টার কেউ হতে পারবে কিনা সন্দেহ আছে”। এই শিরোনাম দেখে ক্ষুব্ধ হন সৌমীতৃষা। তিনি সেই সাক্ষাৎকারের একটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “ঈপ্সিতাদির বাড়িয়ে লেখা স্বভাব আর গেল না দেখছি! তুমি স্টার সাংবাদিক, তোমার বাড়িয়ে না লিখলেও চলে, বিশ্বাস করো। ভালবাসা নিও!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *