শ্যুটিং রেঞ্জে ভারতের সোনার অভিযান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সোনা জয় রাজপুতদের। কার্নি সিং শ্যুটিং রেঞ্জে ভারতের সোনার অভিযান অব্যাহত। উল্লেখ করা যায়, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের মিক্সড টিমে সোনা জয়ী হলেন সঞ্জীব রাজপুত ও তেজস্বিনী সাওয়ন্ত জুটি। টোকিও অলিম্পিকের ছাড়পত্র আগেই পেয়ে গিয়েছিলেন তাঁরা। এই ইভেন্টের ফাইনালে ভারতের জুটি ৩১-২৯ ফলাফলে পরাজিত করলেন ইউক্রেনের সেহেই কুলিস ও আন্না জুটিকে। প্রসঙ্গত, সঞ্জীব ২০০৮ সাল থেকে টানা ৪টি অলিম্পিকে অংশ গ্রহণ করছেন। এ বিষয়ে ৪০ বছর বয়সী খেলোয়াড়ের বক্তব্য, টোকিওতে নামার আগে এই বিশ্ব নিট আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।

