চা-কফির উপকারিতা

Coffee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশেষজ্ঞরা বলছেন চা-কফি জীবনী শক্তি। রসনা তৃপ্তির ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে চা-য়ে রয়েছে নানাবিধ স্বাস্থ্যগুণও। আমরা মূলত রসনা তৃপ্তির কারণেই চা-কফি পান করে থাকি। বহু দেশে চায়ের জনপ্রিয়তা রয়েছে। আমাদের দেশে উৎকৃষ্ট চায়ের কদরও রয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ত্বক ও শরীরের লাবণ্য ফেরাতে চায়ের বিশেষ গুণও রয়েছে। শরীরের সৌন্দর্য্য ফেরানো সহ বিভিন্ন রোগ নিরাময় চায়ের গুরুত্ব রয়েছে।
পাশাপাশি চায়ের পরেই আসে কফি। ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই পানীয়ের উপকারিতাও যথেষ্ট রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন, হাঁপানি ও সিওপিডিতে ভোগা রোগীদের জন্য খুবই উপকারী কফি । আবার ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও ক্ষেত্রেও এটি উল্লেখযোগ্য ভূমিকা নেয়। একটা অংশের মানুষ বলে থাকেন চা-কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই দুই পানীয়তে কিছু অপকারিতাও রয়েছে বলে তাঁদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *