অমলা শঙ্করের মৃত্যুতে এক যুগের অবসান

amala-shankar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ১৯১৯ সালের ২৭ জুন তাঁর জন্ম হয়। ছোট বয়সেই তাঁর প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল। ১৯৩১ সালে প্যারিস ইন্টারন্যাশনাল কলোনিয়াল এক্সিবিশনে অংশ নিয়েছিলেন। উদয় শঙ্করের কাছে তালিম নেওয়া শুরু করেছিলেন। ১৯৪২ সালে উদয় শঙ্করকেই বিয়ে করেছিলেন তিনি। তাঁর কন্যা প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর। ১৯৪৮ সালে কল্পনা নাম নিয়ে একটি ছবিতে অভিনয় করেছিলেন অমলা শঙ্কর। তাঁর মৃত্যুর সাথে সাথে একটি যুগের অবসান হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *