আলাস্কায় ভূমিকম্প ঘিরে সুনামির আশঙ্কা

alaska and earthquake

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভূমিকম্প হল আলাস্কায়।সূত্রের খবর,ওই দ্বীপপুঞ্জের ঘনবসতিপূর্ণ সামুদ্রিক জায়গাগুলি খালি করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ কম্পনের কবলে আলাস্কা। কম্পনের জেরে ফিরে এল সুনামির আতঙ্কও । মার্কিন এজেন্সি সূত্রের খবর, আলাস্কায় যে কম্পন অনুভূত হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৫। এরপর সুনামির আশঙ্কায় ওই দ্বীপপুঞ্জের বেশ কিছু এলাকায় সামুদ্রিক জায়গাগুলিকে খালি করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। সতর্কতাও জারি হয়।

সূত্রের আরও খবর, আলাস্কার স্যান্ড পয়েন্টে ভূমিকম্পের গর্ভের ৬০ মাইল দূরত্বে ঢেউ উঠেছে দু’ ফুট পর্যন্ত। আলাস্কার প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটি মাটির থেকে ২৫ মাইল নীচে সৃষ্ট। আবারও বলা হচ্ছে, আলাস্কার উত্তরপূর্ব দিকে ১০০ কিলোমিটার অঞ্চল সুনামি প্রবণ এলাকা।
তবে ভূমিকম্পের তীব্রতা ভয়াবহ হলেও আলাস্কায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রসঙ্গত,১৯৬৪ সালে ৯.২ ম্যাগনিটিউডের ভূমিকম্প প্রত্যক্ষ করেছিল উত্তর আমেরিকা। এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *