প্রতীক্ষার অবসান করা প্রকাশিত হল আইপিএল ক্রীড়াসূচি

IPL_front

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল ২০২০ সালের আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল গতকাল জানিয়েছিলেন, রবিবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে এবারের আইপিএল-২০২০’র ক্রীড়াসূচি। সেইমতোই প্রকাশ করা হল এই সূচি। প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশিত হল। একাধিক সমস্যাজনিত কারণে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হচ্ছিল না বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম তথা উদ্বোধনী ম্যাচ হবে ১৯ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি খেলা হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। খেলাটি হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএল ম্যাচের রীতি মেনেই চ্যাম্পিয়ন ও রানার্স দলই প্রথম খেলায় মুখোমুখি হবে। অন্যদিকে, ২৩ সেপ্টেম্বরের সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। ফাইনাল হবে ১০ নভেম্বর। এবারের আইপিএলে মোট ৫৬টি ম্যাচের পাশাপাশি ২১টি করে ম্যাচ হবে দুবাই ও আবুধাবিতে। অন্যদিকে শারজায় থাকছে ১৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *