পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রাক্তন রাষ্ট্রপতির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিল্লির লোধি রোডের মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। অশ্রু ভেজা চোখে বাবাকে শেষ বিদায় জানালেন পুত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, করোনা বিধির কারণে প্রোটোকল বদলে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও পিপিই পরেই শেষকৃত্যের আচারবিধি সারলেন অভিজিৎবাবু।
উল্লেখ্য, গতকাল তাঁর ট্যুইটেই গোটা দেশ জেনেছিল প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের দুঃসংবাদটি ৷ অভিজিৎবাবু ট্যুইটারে লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, চিকিৎসকদের সবরকম প্রচেষ্টা এবং গোটা দেশের মানুষের প্রার্থনা ব্যর্থ করে আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। দেশ ও বিদেশে প্রণববাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।

