সামনের সিটে এয়ারব্যাগ বাধ্যতামূলক করার ভাবনা কেন্দ্রের

airbag

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার সামনের সিটে এয়ারব্যাগ বাধ্যতামূলক। সূত্রের খবর, চালক সুরক্ষার দিকে বিশেষ নজর। শীঘ্রই গাড়ির সামনের আসেন বসা যাত্রীর দিকেও এয়ারব্যাগ রাখা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, দামি মডেলের গাড়ি ছাড়াও সস্তার গাড়িতেও এই ব্যবস্থা রাখতে হবে। উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৯ সালে ১ জুলাই থেকে সমস্ত নতুন গাড়িতে চালকের আসনের দিকে এয়ারব্যাগ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গাড়ির প্রযুক্তিগত গুণমান যাচাইয়ের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এই প্রস্তাবে অনুমোদনও দিয়েছে।

আবার গাড়ির সুরক্ষা বৈশিষ্ট্য সংক্রান্ত অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (এআইএস) সংশোধনের জন্য একটি খসড়া নির্দেশিকাও প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তবে নতুন নিয়ম শুরু করার প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। এবিষয়ে আরও জানা যায়, নয়া নিয়ম বাস্তবায়িত করার জন্য এক বছর যথেষ্ট বলেই জানানো হয়েছে। আবার বাণিজ্যিক কারণে ব্যবহৃত সব ধরণের গাড়িতে চাইল্ড লক ব্যবস্থা না রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। সেই মোতাবেক এআইএস-এ সংশোধনের আর্জিও জানিয়েছে টেকনিক্যাল স্ট্যান্ডার্ড কমিটি, এমনটাই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *