ভারতের প্রথম সী প্লেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

sea-plane 2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রথমবার ভারতে শুরু হল সী প্লেন বা সমুদ্র বিমান। এই পরিষেবার উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আমেদাবাদ থেকে কেভাডিয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত চালানো হয়ে এই সী প্লেনটি। যার পরিষেবা দেবে স্পাইস জেট সংস্থা। উদ্বোধনের পর এ দিন প্রথমবারের উড়ানে কেভাডিয়া থেকে আমেদাবাদে উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সংস্থা সূত্রে খবর, প্রায় ২২০ কিলোমিটার পথ পাড়ি দিতে এই সী প্লেন ৪৫ মিনিটের মতো সময় নেবে। পাশাপাশি দিনে চার বার আহমেদাবাদ থেকে কেভাডিয়া পর্যন্ত পরিষেবা দেবে এই সী প্লেন। বিমানটি মোট ১৯ জনকে নিয়ে উড়তে সক্ষম। যারমধ্যে যাত্রী থাকবে ১২ জন এবং বাকি ক্রু মেম্বার।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে এই বিমানের টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে। একবারে ১৪১৯ লিটার জ্বালানি ভরে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতিতে উড়তে পারা এই বিমানটি সাধারণ উড়ানের থেকে অনেকটাই কম উচ্চতায় ওড়ে। এটি একটানা ২ ঘণ্টা ওড়ার পর ফের জ্বালানির জন্য থামতে হয় এই বিমানটিকে। জল থেকে উড়ে জলেই অবতরণ করে এই সী- প্লেন। জানা গিয়েছে, সাধারণ যাত্রীদের ক্ষেত্রে টিকিটের মূল্য ১৫০০ টাকা থেকে শুরু। তবে চাহিদা অনুযায়ী দাম বাড়বেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আমেদাবাদের সবরমতী নদী থেকে কেভাডিয়ায় সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচু অফ ইউনিটিতে যাত্রীদের নিয়ে যাবে এই বিমানটি। পাশাপাশি যাত্রীদের ওঠানামার জন্য সেখানেই একটি অ্যারোডম তৈরি করা হয়েছে বলে খবর। অন্যদিকে রাজ্যের পর্যটনে নতুন এই পরিষেবা বড় ভূূমিকা নিতে চলেছে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *