আর্থিক কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ালো সল্টলেক ব্যবসায়ীর

GC block

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের মুখমন্ত্রী অশোক গেহলটের ভাই অগ্রজ গেহলটের সার কোম্পানিতে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। জানা যায়, এর জেরে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল ইডির আধিকারিকরা। উল্লেখ্য, ২০০৭ সালে এই দুর্নীতি শুরু হয় বলে জানা গিয়েছে। এরপর দুর্নীতির তদন্তে নামে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)।

ইডি সূত্রে খবর, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এবার রাজস্থানের এই সার কোম্পানির আর্থিক কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ালো সল্টলেকের এক ব্যবসায়ীরও। সূত্রের খবর, সল্টলেকের জিসি ব্লকে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। পাশাপাশি সার কোম্পানির আর্থিক দুর্নীতির সঙ্গে সল্টলেকের ওই ব্যবসায়ী কতটা জড়িত রয়েছেন তাও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *