৬৩ অ্যাগ্রিকালচার অফিসার নিচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাগ্রিকালচার অফিসার পদে ৬৩ জনকে নিচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। ত্রিপুরা সরকারের অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে, নিয়োগ হবে টিএএফএস, গ্রেড-ওয়ান, গ্রুপ-বি গেজেটেড, স্থায়ী পদে। নীচের মত শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি থাকলে আবেদন করতে পারেন।
অ্যাগ্রিকালচার অফিসার: মোট শূন্যপদ ৬৩টি। মোট শূন্যপদ এর মধ্যে ৩টি শূন্যপদ শারীরিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত এবং তপশিলি উপজাতির ২৭টি শূন্য পদের মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে অ্যাগ্রিকালচার/ হর্টিকালচারের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ত্রিপুরার এগ্রো-ক্লাইমেটিক কন্ডিশনের জ্ঞান থাকলে এবং বাংলা বা ককবরক জানলে ভাল।
৩০-৩-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলিরা ও সরকারি চাকুরেরা বয়সের উর্ধ্বসীমায় রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কেবল ৫ বছরের ছাড় পাবেন। মাইনে ১০,২৩০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৮০০ টাকা।
প্রার্থী বাছাই হবে ১৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা ২টি পার্ট। ৩০ নম্বরের প্রথম পার্টে থাকবে ইংলিশ এবং জেনারেল নলেজের। দ্বিতীয় পার্টে থাকবে অ্যাগ্রিকালচার বিষয়ে প্রশ্ন। উত্তরের সময় পাবেন ৩ ঘন্টা। এরপর ২০ নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট।
অনলাইন দরখাস্ত করবেন www.tpsc.tripura.gov.in অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে, ৩০ মার্চ, বিকেল সাড়ে ৫টা মধ্যে। অনলাইন দরখাস্ত করার আগে কমিশনের ওপরে বলা ওয়েবসাইটের “ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন” -এর মাধ্যমে নিজের বায়ো-ডাটা রেজিস্টার করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ০২/২০২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

