small durgaLifestyle Others 

এবার করোনা আবহে দুর্গা প্রতিমার উচ্চতা কমছে

আমারবাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে কমছে দুর্গতিনাশিনীর উচ্চতাও। একদিকে দেবী দুর্গার আগমন, অন্যদিকে করোনা আবহ। এ বছর করোনার প্রভাবে বিভিন্ন ক্লাব পুজোগুলির দুর্গা প্রতিমার উচ্চতা কমানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।দুর্গা প্রতিমার উচ্চতা এবছর অনেক জায়গায় কমানোর প্রস্তুতিও শুরু।

আয়োজকরা জানিয়েছেন, সাধারণত এ বছর প্রায় সকল মণ্ডপের দুর্গা প্রতিমার উচ্চতা গড়ে ৭ থেকে ৮ ফুট। এর থেকে বেশি বড় দুর্গাপ্রতিমা দেখা যাবে না কলকাতার সর্বজনীন পুজোমণ্ডপ গুলিতে।প্রসঙ্গত, এর আগে বিভিন্ন রাজ্য থেকে মানুষ ছুটে আসত কলকাতার দুর্গা প্রতিমাকে দেখতে। সেখানে এ বছর ছোট ছোট দুর্গা প্রতিমা দেখা যাবে। এর কারণ হল- করোনা ও লকডাউনের প্রভাবে মানুষের আর্থিক সমস্যা বেড়েছে।

পাশাপাশি রয়েছে করোনাবিধি মেনে চলার তাগিদ।আবার এ বছর পুজোর বাজেটসহ দুর্গা প্রতিমার উচ্চতা কমানো হচ্ছে।বিগত বছর গুলিতে এ সময়ে কে কত বড় প্রতিমা গড়ছেন তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত কুমোরটুলির মৃৎশিল্পীদের মধ্যে। মৃৎশিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় দুর্গা প্রতিমা বানানোর অর্ডার খুব কম পাওয়া গিয়েছে।

অধিকাংশ জায়গায় এবার প্রতিমার হাইট হচ্ছে ৭ থেকে ৯ ফুটের মধ্যে।পুজোকমিটি গুলির বাজেট এবার অনেক কম। অন্য বারের মতো দুর্গা প্রতিমার উচ্চতা করার আর্থিক সঙ্গতি নেই তাঁদের। অন্যদিকে প্রতিমার উচ্চতা কম হওয়ায় জনসমাগম বেশি হবে না। এর ফলে সামাজিক দূরত্ব বজায় থাকবে বলে দাবি করেছেন বিভিন্ন পুজো কমিটিগুলির সদস্যদরা।

Related posts

Leave a Comment