jokovich,federer,nadalOthers Sports 

তহবিল গড়তে চাইছেন টেনিসের তিন মহাতারকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে সারা বিশ্ব বিপর্যস্ত। টেনিস দুনিয়ার দিকপালরা গৃহবন্দি। লকডাউনে উইম্বলডন বাতিল।বিভিন্ন এটিপি টুর্নামেন্টও বন্ধ।ওই সব টেনিস খেলোয়াড়রা দুর্দশায়। এঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তিন তারকা নাদাল, ফেডেরার ও জকোভিচ।সূত্রের খবর, জকোভিচ প্লেয়ার কাউন্সিলের চিপ।টেনিসে ক্রমপর্যায়ে যাঁরা নিচে রয়েছেন তাঁদের সমস্যা অনেক বেশি। পাশাপাশি ক্রমপর্যায় ভিত্তিক যাঁরা ২৫০এর নিচে রয়েছেন তাঁদের ফেডারেশন বা স্পনসর কোনও আর্থিক সাহায্য করে না। তাঁদের কথা ভেবেই তহবিল গড়তে চাইছেন তিন মহাতারকা।

Related posts

Leave a Comment