টানা তিনবার বায়ার্ন মিউনিখ জার্মান কাপের ফাইনালে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আইনথ্রাখট ফ্রাঙ্কফ্রুটকে পরাজিত করে জার্মান কাপের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। টানা তৃতীয় বার ফাইনালেওঠার নজির গড়ল থমাস মুলারেরা। জোড়া মুকুটের সামনে তাঁরা। এই ম্যাচ বায়ার্ন ২-১ ফলাফলে জয়ী হয়। বায়ার্নের পক্ষে জয়সূচক গোলটি করেছেন রবার্ট লেয়ানডস্কি।এবার ফাইনালে তাঁরা মুখোমুখি লেবারকুসেনের।

