Bipadtarini MaaBreaking News Others 

বিপত্তারিণী ব্রত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ বিপত্তারিণী ব্রত পালন। অনেকে বলেন লোকাচার ব্রত। জীবনের বিপদ ও বিঘ্ন দূর করার জন্য এই ব্রত পালনের রীতি রয়েছে। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া থেকে দশমী তিথির মধ্যে শনি ও মঙ্গলবার পালিত হয় এই ব্রত ৷ রথের শুরু এবং উল্টোরথ যাত্রার মধ্যে শনি ও মঙ্গলবার পালিত হয়ে থাকে এটি। বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাঙালি মহিলারা মূলত এই ব্রত পালন করে থাকেন। প্রাচীন রীতি-রেওয়াজ অনুযায়ী ব্রত ও পুজো সমাপ্ত হলে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় ১৩টি দূর্বা-সহ ১৩ টি গিঁট দিয়ে বেঁধে দেওয়া হয়। (ছবি: সংগৃহীত

Related posts

Leave a Comment