আজকের রাশিফল
শুক্রবার ২০ আশ্বিন ১৪২৯; ই: ০৭ অক্টোবর ২০২২
♈/মেষ (Aries): অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা থাকায় প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ লাভ উপকারে আসতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার আশঙ্কা। নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেওয়া ঠিক হবে না। শুভ সংখ্যা: ৫
♉/বৃষ (Taurus): আজ খুব সক্রিয় এবং চটপটে থাকার দিন। স্বাস্থ্য আজ পুরোপুরি সমর্থন করবে। বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকলে আজ তা ভালো দামে বিক্রি করা যেতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে উৎসাহময় দিন। শুভ সংখ্যা: ৪
♊/মিথুন (Gemini): দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ্য হয়ে ওঠার সম্ভাবনা। কিন্তু কোনও স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলা প্রয়োজন। শেয়ারে অর্থ বিনিয়োগ করা থাকলে আজ ক্ষতির আশঙ্কা রয়েছে। কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি আস্থা সমর্থন লাভ করবে। শুভ সংখ্যা: ২
♋/কর্কট (Cancer): আজ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকায় কিছু ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন সারাদিন অবিচ্ছিন্নভাবে চলবে এবং দিনের শেষে যথেষ্ট পরিমান সঞ্চয় করা সম্ভব হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক কথাবার্তা এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৫
♌/সিংহ (Leo): আজ ভদ্র ব্যবহার প্রসংশনীয় হবে। আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন এবং যতটা সম্ভব সঞ্চয় করা দরকার হয়ে পরবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। স্বীকৃতি বা পুরস্কারের আশা স্থগিত হয়ে যাওয়ার দরুণ হতাশাগ্রস্থ্য হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৪
♍/কন্যা (Virgo): শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করা প্রয়োজন। যে কোনও জায়গায় বিনিয়োগ করা ব্যক্তিরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ অত্যন্ত জটিল দিন। আজ করা বিনিয়োগ লাভজনক হতে পারে কিন্তু সঙ্গীদের কাছ থেকে কিছু বাধা আসতে পারে। শুভ সংখ্যা: ২
♎/তুলা (Libra): নিজের যত্ন নেওয়ার আকাঙ্খায় অন্যদের প্রয়োজনে হস্তক্ষেপ হতে পারে। জমি বা যে কোনও সম্পত্তিতে বিনিয়োগ মারাত্মক হতে পারে। আজ করোও করোও গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা রয়েছে। আজ সতর্ক থাকা প্রয়োজন, কারণ কেউ অপদস্থ করতে পারে। শুভ সংখ্যা: ৫
♏/বৃশ্চিক (Scorpio): বন্ধু বা পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ ভারমুক্ত করতে পারে। অত্যাধিক ব্যয়ের কারণে আর্থিক অনটন ব্যতিব্যস্ত করে তুলবে।বন্ধুদের সঙ্গে কিছুটা সাচ্ছন্দ্য বোধ হবে। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের আবেগ বা চাহিদার সামনে মাথা নোয়ানো ঠিক হবে না। আজ নতুন অংশীদ্বারিত্ব আশাপ্রদ হবে। শুভ সংখ্যা: ৬
♐/ধনু (Sagittarius): আকাশ-কুসুম ভেবে কোনও লাভ হবে না। আজ করা বিনিয়োগ সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারে। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা। আজ দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে। শুভ সংখ্যা: ৩
♑/মকর (Capricorn): আজ স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। কোনও পুরনো বন্ধু আজ আর্থিক সাহায্য চাইতে আসতে পারে। সন্তানদের সাথে মূল্যবান সময় কাটানো প্রয়োজন। সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন। শুভ সংখ্যা: ৩
♒/কুম্ভ (Aquarius): শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা যেতে পারে। অত্যাধিক ব্যয় বৃদ্ধির কারণে মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা। পরিবারে নতুন কারো আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহুর্ত বয়ে আনবে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত মোড়। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। শুভ সংখ্যা: ১
♓/মীন (Pisces): ইতিবাচক মনোভাব চারপাশের মানুষদের মুগ্ধ করবে। বাড়তি টাকা-পয়সা জমিবাড়িতে বিনিয়োগ করা প্রয়োজন। কর্মক্ষেত্রে আধিপত্য বজায় থাকবে। কারো কারো ক্ষেত্রে উপহার ভরা দিন। কাউকে সহায়তা করে স্বীকৃতি বা পরিচিত লাভ। শুভ সংখ্যা: ৮
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

