আজকের রাশিফল

Horoscope

শনিবার ১৯ আশ্বিন ১৪৩০; ই: ০৭ অক্টবর ২০২৩

♈/মেষ (Aries): আজ আয়েসী ও চমকপ্রদ মেজাজে রাখবে। আর্থিক ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, অন্যথায় আসন্ন সময়ে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা। পরিবারের সদস্যরা প্রচেষ্টা ও নিষ্ঠার প্রসংশা করবে। প্রেমের ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল ও সাহসী হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৫

♉/বৃষ (Taurus): ঘরের কাজ করার সময় বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। ভাইবোনদের সহায়তায় আজ আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। প্রয়োজনের সময় বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে আসবে। আজ প্রেমের ক্ষেত্র বিতর্কিত হতে পারে। অতিরিক্ত কাজ মানসিক চাপ সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা: ৪

♊/মিথুন (Gemini): নিজের স্বাস্থ্য সম্বন্ধে যত্নশীল হওয়া প্রয়োজন। কিছু বাড়তি অর্থ উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন।খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। দিনটি বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারে। নানা প্রকার উদ্বেগ চাপে রাখবে। শুভ সংখ্যা: ২

♋/কর্কট (Cancer): রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দিতে পারে যা শুধুমাত্র পরিবারের সদস্যদেরকেই বিপর্যস্ত করে তুলবে। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ। শুভ সংখ্যা: ৫

♌/সিংহ (Leo): আজ কিছু বিশ্রামের প্রয়োজন রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ীর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ঘরের সোন্দর্য্যায়নের জন্য অতিরিক্ত সময়ের ব্যবহার করা প্রয়োজন। দিনটিকে বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৪

♍/কন্যা (Virgo): কোনও স্বপ্ন সত্যে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। আজ সঞ্চয় করা অর্থ ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ২

♎/তুলা (Libra): কোনও আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজ যে কোনও শর্তে তা ফেরত দিতে হতে পারে। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করা দরকার। কাজকর্ম ভালোবাসা ও ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত। কোনও অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৫

♏/বৃশ্চিক (Scorpio): বিরাট আস্থা ও সহজ কাজের সময়সূচী আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। কোনও কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে। প্রেমের ক্ষেত্রে সৌভাগ্যের দিন। বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করে আর্থিক সঙ্কটে পরার আশঙ্কা। শুভ সংখ্যা: ৬

♐/ধনু (Sagittarius): কোনও সাধু ব্যক্তির সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শান্তি বজায় রাখার জন্য নিজের রাগকে দমন করা প্রয়োজন। কেউ প্রশংসা করতে পারে। ব্যস্ততার মধ্যেও পরিবারের প্রতি সময় দেওয়া প্রয়োজন।শুভ সংখ্যা: ৩

♑/মকর (Capricorn): প্রত্যয়ী মনোভাবই আশা আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে ব্যয়ভার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে পিতা-মাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি ভালো। স্ত্রীর সাথে চাপের সম্পর্ক সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা: ৩

♒/কুম্ভ (Aquarius): নিজের উদ্দীপনা বাড়িয়ে তুলতে মনে ইতিবাচক ভাবনা রাখা দরকার। কর্মক্ষেত্রে সহকর্মীরা কোনও জিনিনিস চুরি করতে পারে, সাবধান থাকা দরকার। খালি সময়ে পরিবারের সদস্যদের সাহায্য করা প্রয়োজন। প্রেমে যন্ত্রণার মুখোমুখি হতে হবে। শুভ সংখ্যা: ১

♓/মীন (Pisces): কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বেরিয়ে এমন কিছু করা যেতে পারে যা উপভোগ্য হয়। বিনোদন ও রূপর্চচায় বেশি খরচ করা ঠিক হবে না। মেজাজ সামলাতে না পারলে পরিবারের সদস্যদের আঘাত দিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে ভ্রমণের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৮

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *