বিশ্বের উপার্জন শীর্ষে কাইলি জেনার : ফোর্বস ম্যাগাজিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বের হায়েস্ট পেইড সেলিব্রিটি এখন কাইলি জেনার। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে, কাইলি জেনারের সারা বছরে উপার্জন ৫৪০ মিলিয়ন ডলার। ফোর্বস ম্যাগাজিন সূত্রের খবর, কাইলি জেনারই ২০২০ সালের সব চেয়ে বেশি উপার্জনশীল ব্যক্তিত্ব। সূত্রের খবর, ফোর্বস ম্যাগাজিন প্রাথমিকভাবে কাইলি জেনারকে বিলিওনিয়ারদের তালিকায় রাখতে চায়নি বলে জানা যায়। এক্ষেত্রে তাঁদের মনে হয়েছিল যে, এই তারকার উপার্জন সম্পর্কে যে সব তথ্য প্রকাশ্যে আসছে, তা অনেকটাই বাড়িয়ে বলা হচ্ছে । এক্ষেত্রে আরও জানা যায়,
কিপিং আপ উইথ দ্য কার্দাসিয়ানস শো রয়েছে। আর রয়েছে প্রসাধনী ব্যবসাও। ইনস্টাগ্রাম- এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও একটা জায়গা দখল করে রয়েছেন কাইলি জেনার। ফোর্বস ম্যাগাজিনের সঙ্গে বিতর্ক তৈরি হয় কাইলি জেনারের। প্রাথমিক ভাবে নিরব থাকলেও কাইলি তাঁর নিজস্ব উকিলকে দিয়ে তাঁর যাবতীয় ট্যাক্স রিটার্নের কাগজপত্র পাঠিয়েছিলেন ফোর্বস ম্যাগাজিনের দপ্তরে। এরপর মত বদল হয় সংস্থার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ফোর্বস ম্যাগাজিনে বিভিন্ন মন্তব্যও করেন কাইলি জেনার। সব দিক বিবেচনা করে সংস্থা ভুল স্বীকার করে। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের তালিকায় জানানো হয়েছে,কাইলি জেনারের সারা বছরে উপার্জন ৫৪০ মিলিয়ন ডলার। এরপর কেনিয়ে ওয়েস্ট ১৭০ মিলিয়ন ডলার। বছর পিছু উপার্জনের তালিকা হল – রজার ফেডেরার ১০৬ মিলিয়ন ডলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১০৫ মিলিয়ন ডলার এবং লিওনেল মেসি১০৫ মিলিয়ন ডলার বছর পিছু উপার্জনের তালিকা।

