বিধাননগর পুরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Krishna Chakraborty

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পড়ে বিধাননগর কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। জানা গিয়েছে, আম্ফানের পরবর্তীতে নতুন করে সবুজ বিধাননগর গড়তে উদ্যোগী হল বিধাননগর পুরসভা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

পাশাপাশি উৎপস্থিত ছিলেন বিধাননগর কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলররাও। মেয়র কৃষ্ণা চক্রবর্তী এদিন জানান, আম্ফান ঝড়ের পর গোটা বিধাননগরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে অনেক গাছও। তাই আজ বিধাননগর পুরসভার পক্ষ থেকে ২০টি নতুন গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হল।

পাশাপাশি তিনি আরও জানান, পরবর্তীকালে বিধাননগরের প্রতিটি কাউন্সিলরের হাতে কিছু কিছু করে গাছের চারা তুলে দেওয়া হবে। যাতে তাঁরা নিজেদের ওয়ার্ডে নতুন গাছের চারা লাগাতে পারেন। তাঁর আরও বক্তব্য, প্রতি বছর আজকের দিনে বড় করে অনুষ্ঠান করা হয়। তবে এখন লকডাউন পরিস্থিতির কারণে জমায়েত এড়াতে কোন অনুষ্ঠান করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *