এমফিল ও পিএইচডি-র গবেষণাপত্র জমার সময় বাড়ল

UGC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউজিসি বাড়তি সময় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে। সূত্রের খবর, যাঁদের এমফিল ও পিএইচডি-র গবেষণাপত্র ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, তাঁরা সেগুলি পেশের জন্য আরও ৬ মাস সময় পেতে চলেছেন। ৩০ জুন পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে নতুন নির্দেশে জানানো হয়েছে। ইউজিসি সূত্রের খবর, নয়া নির্দেশে জানা যায়, কয়েক মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গবেষকেরা গবেষণাগারে পরীক্ষা বা গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পাননি। তাই এই সময় বাড়ানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *