২৪৪ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড

UCIL

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক্স আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ২৪৪ জনকে নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইউসিআইএল)। অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), টার্নার/ মেশিনিস্ট, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেকানিক ডিজেল/ মেকানিক মোটর ভেহিকেল, কার্পেন্টার এবং প্লাম্বার ট্রেডে। অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ -র অধীনে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী ট্রেনিং শেষে চাকরি দিতে ইউসিআইএল বাধ্য নয়।

অন্তত ৫০ (তফশিলি হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে এন সি ভি টি থেকে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাস হতে হবে। ২0-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

যাঁরা এখন অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং নিচ্ছেন বা আগে নিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য নন। আইটিআই সার্টিফিকেট থাকলে তবেই আবেদন করা যাবে। যাঁরা আইটিআই সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছেন তাঁরা আবেদন করবেন না। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপ্রেন্টিসেশিপ রুলস অনুযায়ী। ট্রেনিংয়ের সময় থাকার ব্যবস্থা নিজেকেই করতে হবে।

প্রার্থিবাছাই হবে মাধ্যমিক/ সমতুল এবং আইটিআই -এর নম্বরের ভিত্তিতে।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান টাইপ করিয়ে নিয়ে। বয়ান পাবেন www.uraniumcorp.in ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে– বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক/ সমতুলের সার্টিফিকেট বা মার্কশিট, আইটিআই পাশের সার্টিফিকেট এবং মার্কশিট, (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, আধার কার্ড ও প্যান কার্ডের কপি (বাধ্যতামূলক), নিজের নাম ঠিকানা লেখা ২২ x ১০ সেমি মাপের একটি অতিরিক্ত খাম। পূরণ করার দরখাস্ত কেবলমাত্র স্পিড পোস্ট এমনভাবে পাঠাবেন যেন পৌছায় ১০ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায়: General Manager [Inst./Pers.&IRs/Project], Uranium Corporation of India Limited, PO : Jaduguda Mines, Dist : East Singhbhum, Jharkhand – 832102.

দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *