Uttarpradesh ItawaHealth Others 

উত্তরপ্রদেশের এটাওয়ায় বিতর্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন। সূত্রের খবর, এর মধ্যেই উত্তরপ্রদেশের এটাওয়ায় চিকিৎসা করাতে এসে সরকারি হাসপাতালের সামনে ফুটপাতে বসে থাকলেন ৬৯ জন কোভিড-১৯ পজিটিভ রোগী। অভিযোগ, কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় তাঁদের। এটাওয়ার সৈফই গ্রামের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই ঘটনায় বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক।

Related posts

Leave a Comment