ফের নিম্নচাপ : ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত!

cyclone

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ফের নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেতও রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, একটি নিম্নচাপ পুঞ্জীভূত হতে চলেছে বঙ্গোপসাগরে। আবহবিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন,নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা একটা থাকছে। এক্ষেত্রে বলা হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হবেই,এমন নিশ্চয়তাও দেখা যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, আগামী শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। পরবর্তী সময়ে তা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লে তার নামকরণ হবে “মোকা” (Mocha)। “ইয়েমেন” এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বলে জানা গিয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *